News71.com
 International
 06 Apr 19, 01:51 PM
 150           
 0
 06 Apr 19, 01:51 PM

ইতালিতে হেলিকপ্টারে করে ফুটবলারকে অপহরণ॥

ইতালিতে হেলিকপ্টারে করে ফুটবলারকে অপহরণ॥

আন্তর্জাতিক ডেস্ক: এমন ঘটনা আগে কখনও বিশ্ব ফুটবল দেখেছে কিনা মনে হয় না। অনেকেরই বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু সেই বিদায়ী ম্যাচেই সংশ্লিষ্ট ফুটবলারকে অপহরণের ঘটনা বোধ হয় এই প্রথমবার ঘটল।ইতালির তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভায়াগ্রানাদ ও নেব্রোদি। আর সেখানেই ভায়াগ্রানাদের ফুটবলার ইগনাজিও বারবাগালোকে মাঠ থেকেই অপহরণ করা হয়। বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ করেই মাঠে একটি হেলিকপ্টার নেমে আসে। সেই হেলিকপ্টার থেকে দুই জন নেমে এসে ১৮ নম্বর জার্সিধারী ইগনাজিওকে সঙ্গে নিয়ে সেই হেলিকপ্টারে করে চলে যায়। তবে গোটা ঘটনাটি কিন্তু সাজানো বলে জানা গেছে। পঞ্চান্ন বছর বয়সী এই ফুটবলার ইগনাজিও বারবাগালোকে বিশেষ সম্মান দিতে কিংবা স্মরণীয় করে রাখতেই এমন কাণ্ডটি ঘটানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন