News71.com
 International
 06 Apr 19, 01:57 PM
 159           
 0
 06 Apr 19, 01:57 PM

জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষ্ণসাগরের সামরিক মহড়া থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল (শুক্রবার) ওই মহড়া অনুষ্ঠিত হয়। ক্ষেপণাস্ত্র মহড়ার বিষয়ে রাশিয়া একটি ফুটেজ প্রকাশ করেছে। তারানতুল-৩ ক্লাস করভেট ইভানোভেট থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। জাহাজ বিধ্বংসী পি-২৭০ মোসকিট ক্ষেপণাস্ত্র ৩০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সুপারসনিক মোসকিট ক্ষেপণাস্ত্র শত্রুর ২০ হাজার টন ওজনের জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র ৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। মোসকিট ক্ষেপণাস্ত্র সমুদ্র উপরিভাগের খুব কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম। ফলে এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার এড়াতে পারবে। এছাড়া, শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এড়ানোর ক্ষেত্রে মোসকিট খুব দ্রুত ও সতর্কতার সঙ্গে বাক খেতে সক্ষম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন