News71.com
 International
 06 Apr 19, 04:24 PM
 156           
 0
 06 Apr 19, 04:24 PM

আইআরজিসি নিষিদ্ধ হলে মার্কিন বাহিনীকেও কালোতালিকাভুক্ত করা হবে॥

আইআরজিসি নিষিদ্ধ হলে মার্কিন বাহিনীকেও কালোতালিকাভুক্ত করা হবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেতমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন, আমেরিকা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলে তেহরানও মার্কিন সেনাবাহিনীকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর মতো সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করবে। যদি আইআরজিসি আমেরিকার কালোতালিকাভুক্ত হয় তাহলে দায়েশ সন্ত্রাসীর মতো দেশটির সেনাবাহিনীকেও আমরা কালোতালিকাভুক্ত করব। আমেরিকার তিন কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমেরিকা আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করার পরিকল্পনা করছে।এরপরই ইরানের এ কর্মকর্তার পক্ষ থেকে এ হুঁশিয়ারি বার্তা এলো। আমেরিকার পররাষ্ট্র দফতর সম্ভবত আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।আমেরিকা এরইমধ্যে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন সংগঠন এবং কর্মকর্তাকে কালোতালিকাভুক্ত করেছে। তবে এখন পর্যন্ত আইআরজিসিকে কালোতালিকাভুক্ত করেনি। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পরেই বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (র)'র নির্দেশে আইআরজিসি গড়ে তোলা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন