News71.com
 International
 07 Apr 19, 12:56 PM
 127           
 0
 07 Apr 19, 12:56 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশু মৃত্যুর জন্য দায়ী যুক্তরাষ্ট্র॥ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশু মৃত্যুর জন্য দায়ী যুক্তরাষ্ট্র॥ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে দায়ী হিসেবে উল্লেখ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। আজ রবিবার সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। পোপ ফ্রান্সিস বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধের কারণ হচ্ছে জন্য ধনী ইউরোপ ও আমেরিকার অস্ত্র বিক্রি। যেসব যুদ্ধ নিরীহ শিশু ও মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এসব দেশে যুদ্ধ হওয়ার কোন কথা ছিল না। পোপ আরও বলেন, একটি দেশ অস্ত্র উৎপাদন করছে এবং বিক্রি করছে, এজন্য কত শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। এছাড়া তিনি শরণার্থীদের বিভিন্ন দেশ যাতে আশ্রয় দেয় তার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন