News71.com
 International
 08 Apr 19, 04:57 AM
 131           
 0
 08 Apr 19, 04:57 AM

রুয়ান্ডা গণ হত্যার ২৫তম বার্ষিকী উদযাপনে নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পল কাগামে ।।

রুয়ান্ডা গণ হত্যার ২৫তম বার্ষিকী উদযাপনে নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পল কাগামে ।।

 আন্তর্জাতিক ডেস্কঃ রুয়ান্ডাতে ব্যাপক গণ হত্যার ২৫তম বার্ষিকী উদযাপনে নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট পল কাগামে। ওই গণ হত্যায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। যারা দেশেকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে তাদের প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন প্রেসিডেন্ট কাগামে। ১৯৯৪ সালের ঘটনার কথা স্মরণ করার জন্য যারা সমবেত হন তাদের উদ্দেশ্যে কাগামে বলেন “আমরা কোন বিশেষ স্থান দাবী করি না। কিন্তু দাবী করার স্থান আমাদের আছে। আমাদের ভেতরে লড়াই করার স্পৃহা আছে। এখানে যা ঘটেছে তা কখন আর ঘটবে না।” ব্যাপক গণ হত্যার ২৫তম বার্ষিকী উদযাপনের আগে পর্যন্ত রুয়ান্ডা ও উগান্ডার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। উগান্ডার বিরুদ্ধে রুয়ান্ডা অভিযোগ করে যে, কিগালীর সরকারের বিরোধিতা করে যে সব গ্রুপ তাদের সমর্থন দেয় উগান্ডা। উগান্ডা ওই সব অভিযোগ প্রত্যাখ্যান করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন