News71.com
 International
 08 Apr 19, 04:58 AM
 107           
 0
 08 Apr 19, 04:58 AM

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা ‘অগ্রহণযোগ্য’: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা ‘অগ্রহণযোগ্য’: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি তেল আবিবের তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার মিশরের আল-আহরাম পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ আরো বলেন, সিরিয়ায় ইসরাইলি হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করে মস্কো এবং এ ব্যাপারে রাশিয়ার নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই সিরিয়ার মাটিতে ইসরাইলি গোলাবর্ষণের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমরা আবারো সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।” ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সিরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া কাজ করে যাচ্ছে বলেও জানান শীর্ষ রুশ কূটনীতিক ল্যাভরভ। সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল ২০১৩ সাল থেকে সামরিক হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দখলদার তেল আবিব সিরিয়ার ওপর হামলা তীব্রতর করেছে। গত মাসে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আলেপ্পো নগরীর নিকটবর্তী ‘শেখ নাজ্জার’ শিল্প এলাকায় বিমান হামলা চালায়। এ ধরনের হামলার বিরুদ্ধে সিরিয়া জাতিসংঘের কাছে বহুবার অভিযোগ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন