News71.com
 International
 08 Apr 19, 05:03 AM
 101           
 0
 08 Apr 19, 05:03 AM

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ নিহত॥

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়া বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে নিলাই থেকে কুয়ালামপুর বিমানবন্দরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে। জানা গেছে, গতকাল রবিবার রাতে নিলাই থেকে কুয়ালামপুর বিমানবন্দরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন বাংলাদেশীসহ ৯ জন কর্মী নিহত হয়। এর পর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। বাসে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই বিদেশি শ্রমিক। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়ালামপুর বিমানবন্দরগামী বাসে যাত্রীরা নিলাই এলাকার হোস্টেল থাকতো। তারা কাজের জন্য বিমান বন্দরে যাচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন