News71.com
 International
 04 Jun 19, 01:03 PM
 153           
 0
 04 Jun 19, 01:03 PM

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ইফতারে আগত অতিথিদের বিতাড়ন।।

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ইফতারে আগত অতিথিদের বিতাড়ন।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভারতীয় দূতাবাসের অতিথিদের বিতাড়ন করার অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। ভারতীয় হাইকমিশনের এক ইফতার অনুষ্ঠানে ওই অতিথিরা যোগ দিয়েছিলেন।গত শনিবার (১ জুন) ইসলামাবাদের একটি হোটেলে ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। ইফতার অনুষ্ঠানে অতিথিদের যোগ না দিতে পাক কর্তৃপক্ষ হুমকিও দেয়। ভারতীয় হাইকমিশনের এক শীর্ষ কূটনীতিকের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভি।

 

 

এনডিটিভির প্রচারিত খবরে বলা হয়েছে, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলের আয়োজনস্থল হোটেল সেরেনা ঘিরে ফেলেছিলেন পাকিস্তানি কর্মকর্তারা। এরপর শতাধিক অতিথিকে হেনস্থা করে তাদেরকে জোর করে ওই স্থান ছেড়ে যেতে বাধ্য করেন তারা।পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া বলেছেন, ‘আমরা অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আক্রমণাত্মকভাবে কালকের ইফতার মাহফিল থেকে অনেককে সরিয়ে দেয়া হয়েছে। এই ধরনের ভীতিপ্রদর্শনকারী কৌশল অত্যন্ত হতাশাজনক।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন