News71.com
 International
 04 Jun 19, 07:37 PM
 123           
 0
 04 Jun 19, 07:37 PM

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মায়াবতী-অখিলেশ জোটে ভাঙন॥

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মায়াবতী-অখিলেশ জোটে ভাঙন॥

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরপ্রদেশের উপ-নির্বাচনে ১১টি আসন থেকে  বহুজন সমাজ পার্টি বা বিএসপি একাই লড়বে বলে জানিয়েছেন মায়াবতী। অখিলেশ যাদবের সঙ্গে তার জোট জাতীয় নির্বাচনে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত আসলো।  মায়াবতী বলেন, আমরা রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। গতকাল সোমবার দিল্লিতে নির্বাচনী বিপর্যয় নিয়ে দলীয় বৈঠকে আলোচনার পরে আজ মঙ্গলবার একথা জানালেন তিনি। তিনি জানান, আপাতত অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির থেকে তিনি ‘ব্রেক' নিচ্ছেন। তবে এটা কোনো স্থায়ী বিচ্ছেদ নয়। তিনি বলেন, উত্তরপ্রদেশে জমি ফিরে পেতেই আমরা সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কাজ করেনি। আমরা অনেকটাই পিছিয়ে পড়লাম। 

এ ব্যাপারে প্রতিক্রিয়ায় অখিলেশ যাদব জানান, তার দলও ১১টি আসনের উপ-নির্বাচনে লড়বে।  তিনি বলেন, যদি জোট ভেঙে যায়, তাহলে আমরা একাই লড়ব। যদি আলাদাই লড়তে হয়, তাহলে তাই সই। বিপর্যয়ের ব্যাপারে মায়াবতীর স্পষ্ট অভিযোগ সমাজবাদী পার্টির দিকে।তিনি বলেন, এখানে বিজেপি কখনওই ভোটের সময় সুবিধা পায়নি। নিজেদের ভোট হারানো আমাদের উচিত নয়। এখানে শক্তিশালী প্রার্থীরাও হেরেছে।  তিনি বলেন,জোট নিয়ে তিনি ভাবনাচিন্তা করবেন। শর্ত হিসেবে তিনি জানান, যদি আমাদের মনে হয় সমাজবাদী পার্টি তাদের কর্মীদের মধ্যে পরিবর্তন আনতে পারবে তবেই। আর না পারলে আমাদের সেক্ষেত্রে একলা লড়াই ভালো। এই ধরনের পরিবর্তন আনতে সময় লাগবে। মায়াবতী বলেন, অখিলেশের সঙ্গে তার সম্পর্ক রাজনীতির থেকে আরও এগিয়ে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিকে এড়িয়ে চলা কঠিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন