News71.com
 International
 05 Jun 19, 08:00 PM
 157           
 0
 05 Jun 19, 08:00 PM

সুদানে বিক্ষোভরতদের উপর সরকারি বাহিনীর হামলা॥নিহতের সংখ্যা বেড়ে ৬০

সুদানে বিক্ষোভরতদের উপর সরকারি বাহিনীর হামলা॥নিহতের সংখ্যা বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩০০ জন। আজ (বুধবার)  বিক্ষোভকারীদের সঙ্গে ঘনিষ্ঠ চিকিৎসকদের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে।এর আগে নিহতের সংখ্যা ৩৫ বলে জানানো হয়েছিল। গত সোমবার সুদানের রাজধানী খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে ধর্মঘটরত বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় দেশটির সেনাবাহিনী। স্থানীয় সূত্রগুলো বলছে, সেদিন দেশটির সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

গত ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন বা এসপিএ। তারা বলছে, সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করছে। তারা গণহত্যা চালিয়েছে।গত এপ্রিলে ওমর আল বশিরের কর্তীত্ববাদী শাসনের অবসান হওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা সেনা সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান সেনা সরকার ওমর আল বশিরের সরকারেরই নতুন সংস্করণ। সম্প্রতি ক্ষমতাসীন সামরিক পরিষদ ও  আন্দোলনকারীদের মধ্যে আলোচনা ভেঙে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন