News71.com
 International
 06 Jun 19, 08:06 PM
 168           
 0
 06 Jun 19, 08:06 PM

ইরান সফরে যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে॥

ইরান সফরে যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ জাপান সরকার দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আসন্ন ইরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। টোকিও বলেছে, ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে অ্যাবে আগামী ‌১২ জুন তেহরান সফরে আসবেন।আজ (বৃহস্পতিবার) জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, গত চার দশকের মধ্যে এটি হবে কোনো জাপানি প্রধানমন্ত্রীর প্রথম ইরান সফর। তিন দিনব্যাপী এ সফর শেষে ১৪ জুন টোকিও’র উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।বার্তা সংস্থা কিয়োদো শিনজো অ্যাবের বরাত দিয়ে জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছেন, উত্তেজনা প্রশমনের লক্ষ্যে  ইরান ও আমেরিকার কর্মকর্তাদেরকে আলোচনায় বসতে উৎসাহিত করা হবে এ সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন