News71.com
 International
 09 Jun 19, 12:29 AM
 144           
 0
 09 Jun 19, 12:29 AM

পশ্চিম তীরের কিছু অংশ দখলে রাখার অধিকার ইসরাইলের আছে: মার্কিন রাষ্ট্রদূত

পশ্চিম তীরের কিছু অংশ দখলে রাখার অধিকার ইসরাইলের আছে: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান বলেছেন, অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের অন্তত কিছু অংশ সংযুক্তি করে নেয়ার অধিকার তেল আবিবের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছিলেন।আজ (শনিবার) নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডম্যান বলেন, কিছু সুনির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিম তীরের কিছু অংশ দখলে রাখার অধিকার আছে ইসরাইলের। ২০১৬ সালে ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে জাতিসংঘকে নিন্দা প্রস্তাব পাসের সুযোগ করে দিয়ে সাবেক ওবামা প্রশাসন সুষ্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি। জাতিসংঘের প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকারের প্রতি অগ্রাধিকার দেয়া হয়েছে বলেও দাবি করেন ফ্রাইডম্যান।  

আমেরিকার পক্ষ থেকে ভেটো দেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানোর পর অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতিস্থাপন কর্মসূচির বিরুদ্ধে নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করে জাতিসংঘ। এর আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকারুক্তি দিয়েছিলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং সেখানে বসতিস্থাপন প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার পথে প্রধান বাধা।  ফ্রাইডম্যান এমন সময় এসব মন্তব্য করলেন যখন চলতি মাসের শেষে দিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের কথিত শান্তি প্রস্তাব 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাহরাইনে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন