News71.com
 International
 09 Jun 19, 12:29 AM
 156           
 0
 09 Jun 19, 12:29 AM

শত্রুরা ইরানে আগ্রাসন চালাতে সাহস করেনি॥প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি

শত্রুরা ইরানে আগ্রাসন চালাতে সাহস করেনি॥প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, উচ্চ স্তরের প্রতিরক্ষা শক্তির কারণে শত্রুরা আগ্রাসন চালাতে সাহস করে নি। শত্রুদের হুমকি মোকাবেলা করার ক্ষেত্রে প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন হাতামি। তিনি বলেন ইরানের সঙ্গে আধিপত্যবাদীদের শত্রুতার কারণ ইরানের 'ইসলামি সরকার ব্যবস্থা', আধিপত্যবাদকে 'না' বলা এবং তাদের সঙ্গে সম্পর্ক না রাখা। সিরিয়া এবং ইরাকে দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠিগুলোর হামলা চালানোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পশ্চিমারা বিশেষ করে আমেরিকা এবং তাদের আঞ্চলিক মিত্ররা ভাবতেও পারে নি সামগ্রিক পৃষ্ঠপোষকতা দেয়ার পরও সন্ত্রাসী গোষ্ঠি এতো সহজে ভেঙে পড়বে।

 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমেরিকা এবং তাদের মিত্ররা দায়েশ সৃষ্টি করে মুসলিম বিশ্বের বুকে ইসরাইলের মতো আরেকটি বিষাক্ত টিউমারের জন্ম দিয়েছে। তবে ইরানের বুদ্ধিদীপ্ত ভূমিকা ও উপস্থিতি থাকলে সন্ত্রাসীদের সকল পরিকল্পনাই ভেস্তে যাবে। আমির হাতামি বলেন, আমেরিকা ও ইসরাইলের মতো শত্রুরা সারাক্ষণই ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ইরান-বিরোধী রাজনৈতিক ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টিসহ ইরানভীতি ছড়ানোর পেছনে শত্রুদের উদ্দেশ্য হলো অস্ত্র বিক্রি করা এবং ফিলিস্তিন সংকট থেকে বিশ্বদৃষ্টি সরিয়ে রাখা এবং মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন