News71.com
 International
 09 Jun 19, 01:11 PM
 116           
 0
 09 Jun 19, 01:11 PM

রুহানি-এরদোগান ফোনালাপ ॥ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দৃঢ় সংকল্প

রুহানি-এরদোগান ফোনালাপ ॥ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দৃঢ় সংকল্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি ‘শক্তিশালী ও প্রভাবশালী’ দেশ। কাজেই এ দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদার হলে তা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শনিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আঙ্কারার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ এবং দু’দেশের মধ্যকার বাণিজ্যে বৈদেশিক মুদ্রার পরিবর্তে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে চায় ইরান। সাম্প্রতিক সময়ে ইরান ও তুরস্ক নিজেদের মধ্যকার অর্থনৈতিক লেনদেন তিন হাজার কোটি ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতির ওপর এ নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়বে।

টেলিফোন সংলাপে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, আঙ্কারা-তেহরান সহযোগিতায় দু’দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি গোটা অঞ্চলে এর ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীরতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। আমেরিকার ইরান-বিরোধী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এরদোগান বলেন, তার দেশ ইরানের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে আমেরিকার নিষেধাজ্ঞা মানবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন