News71.com
 International
 09 Jun 19, 08:05 PM
 129           
 0
 09 Jun 19, 08:05 PM

ভারতের যুদ্ধবিমান থেকে ভেঙে পড়ল তেলের ট্যাংক॥

ভারতের যুদ্ধবিমান থেকে ভেঙে পড়ল তেলের ট্যাংক॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিমানের ট্যাংকার খুলে আগুন ধরে যাওয়ায় ভারতের গোয়া বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দর থেকে একটি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানটির জ্বালানির ট্যাংক খুলে পড়ে যায়। এর পর আগুন ধরে যায় বিমানবন্দরের ভেতরে। এতে মূল  রানওয়ের একটি অংশেও আগুন লেগে যায়।তবে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, বিমানবন্দরের রানওয়ে থেকে একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান উড়ার সময় সেটির তেলের ট্যাংকার খুলে পড়ে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন