News71.com
 International
 10 Jun 19, 01:53 PM
 185           
 0
 10 Jun 19, 01:53 PM

অ্যামাজান কিনে নেওয়ার সংকেত দিলেন মুকেশ অম্বানি॥

অ্যামাজান কিনে নেওয়ার সংকেত দিলেন মুকেশ অম্বানি॥

নিউজ ডেস্কঃ এ বছরের শুরুতেই অনলাইন বিপণন ওয়েবসাইট অ্যামাজান কেনার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র চেয়ারম্যান মুকেশ অম্বানি।এবার অ্যামাজান এর সঙ্গে মোট ১৭,৩০০ কোটি রুপির প্রায় ২৪টি বাণিজ্যিক লেনদেন করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অর্থাত্, ভারতে অ্যামাজান ডটকম কেনার মুকেশ অম্বানির পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমেই ভারতে আমাজন-এর স্বত্ব কিনে নিতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ই-কমার্স সাইট আমাজন কিনে নেওয়ার মাধ্যমে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স। বাজার বিশেষজ্ঞের কুণাল আগরওয়ালের মতে, ছোট ছোট বিনিয়োগের মাধ্য়মে কাজে দক্ষ কর্মীদের একটি দল তৈরী করতে চাইছে রিলায়েন্স।

 

ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা মর্গান স্যানলি-এর (Morgan Stanley) মতে ২০২৮ সালের মধ্যে ভারতে অ্যামাজান এর বাজার প্রায় ৬ গুণ বৃদ্ধি পাবে। অর্থাত্, ভবিষ্যতে বাড়বাড়ন্তের দিকে নজর রেখেই আগে-ভাগে ভারতে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর দূরদর্শিতাকে সমর্থন করেছেন সংস্থার বিনিয়োগকারীরা। গত ১২ মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Ltd.)-এর শেয়ারের মূল্য প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন