News71.com
 International
 10 Jun 19, 10:02 PM
 97           
 0
 10 Jun 19, 10:02 PM

আগামী ১ জানুয়ারি থেকে দুবাই বিমানবন্দরে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক॥

আগামী ১ জানুয়ারি থেকে দুবাই বিমানবন্দরে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক॥

আন্তর্জাতিক ডেস্কঃ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করতে যাচ্ছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট। আগামী বছরের শুরু থেকে এটি কার্যকর হবে।দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল মকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরিচালনাকারী কম্পানিটি আজ সোমবার জানায়, তাঁরা ২০২০ সালের ১  জানুয়ারি থেকে বিমান বন্দরের বাণিজ্যিক স্থানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছে।পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব এড়াতে দুবাই বিমানবন্দর প্রতিবছর ৪৩ হাজার টন পরিত্যক্ত  কাগজ, কাচ এবং অন্যান্য বর্জ্য পুনরায় ব্যবহার উপযোগী করে। গত ছয় মাসে, এই বিমানবন্দর ১৬ টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল এবং বোতলের ক্যাপ সংগ্রহ করেছে।

দুবাই এয়ারপোর্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (বাণিজ্যিক) ইউজিন ব্যারি বলেন, 'প্রতিবছর ৯০  মিলিয়ন মানুষকে সেবা দিয়ে থাকে দুবাই এয়ারপোর্ট। আমরা বিশ্বাস করি ভোক্তাদের স্থানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থেকে দৃষ্টান্ত স্থাপন করতে পারি।' তিনি বলেন, 'আমরা এই লক্ষ্যে আমাদের সমস্ত সুবিধা এবং আতিথেয়তার অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।'গত সপ্তাহে বিশ্ব পরিবেশ দিবসে দুবাই এয়ারপোর্টগুলো পরিবেশের ক্ষতিকর প্রভাব এড়াতে  এর শতাধিক বিজনেস অপারেটিংয়ের সঙ্গে কাজ করে। একদিনেই মানুষকে এক লাখ ৫০ হাজার স্ট্র ব্যবহার করা থেকে বিরত রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন