News71.com
 International
 11 Jun 19, 01:26 PM
 107           
 0
 11 Jun 19, 01:26 PM

প্রত্যর্পণ আইন নিয়ে হংকংয়ের পাশে চিন॥

প্রত্যর্পণ আইন নিয়ে হংকংয়ের পাশে চিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রস্তাবিত প্রত্যর্পণ আইনের বিরোধিতা করে গতকাল সোমবার লাখো মানুষ হংকংয়ের রাস্তায় নেমেছিলেন। আজ মঙ্গলবার হংকং প্রশাসনের পাশে দাঁড়াল বেজিং। কড়া ভাষায় কালকের প্রতিবাদ-বিক্ষোভের সমালোচনা করলেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং। একই সঙ্গে এ বিষয়ে ‘বাইরের’ কোনও হস্তক্ষেপ যে তাঁরা বরদাস্ত করবেন না, সে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন গেং। যা প্রকারান্তরে আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়া বলেই মনে করছেন অনেকে। গত মাসে আসলে হংকংয়ের প্রধান বিরোধী নেতা আমেরিকায় গিয়ে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে দেখা করেছিলেন। চিনের প্রতিরক্ষামন্ত্রী কিছু দিন আগেই সাংগ্রিলা সম্মেলনে সেই প্রসঙ্গে নাম না করে আমেরিকাকে হুঁশিয়ারি দেন। এ বার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্রও হংকং নিয়ে আমেরিকাকে নাক না গলানোর কথা বলে রাখলেন। গেং বললেন,  এ (প্রত্যর্পণ আইন) বিষয়ে কোনও বহিরাগতের (বিদেশি শক্তি) হস্তক্ষেপ চিন বরদাস্ত করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন