News71.com
 International
 11 Jun 19, 01:29 PM
 106           
 0
 11 Jun 19, 01:29 PM

ভারতে দুর্নীতিবাজ ১২ শীর্ষ রাজস্ব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।।

ভারতে দুর্নীতিবাজ ১২ শীর্ষ রাজস্ব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের এই ১২ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি ও যৌন হয়রানির। তাদের ৮ জনের বিরুদ্ধে বড়ো ধরনের আর্থিক কেলেংকারির তদন্ত করছে সিবিআই। ভারতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই প্রথম একসঙ্গে এতোজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। ১২ কর্মকর্তার বেশিরভাই উচ্চপদস্থ। চিফ কমিশনার, প্রিন্সিপাল কমিশনার ও কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে রয়েছেন জয়েন্ট কমিশনার অশোক আগরওয়াল, নদীয়ার আপিল কমিশনার এসকে শ্রীবাস্তব ও রাজস্ব কর্মকর্তা হোমি রাজভনাশ।

অশোক আগরওয়াল আগে এনফোর্সমেন্ট অধিদপ্তরের ডেপুটি কমিশনার ছিলেন। তাকে এর আগে ১৯৯৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিলো।   তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ছিলো। তুমুল বিতর্কিত ব্যবসায়ী চন্দ্রস্বামীকে সহায়তা করে দুর্নাম কামান আগরওয়াল। চন্দ্রস্বামীর বিরুদ্ধে তদন্ত করে সিবিআই বলেছিলো, তিনি আয়ের সাথে সামঞ্জস্যহীন ১২ কোটি টাকার সম্পদের মালিক। ১৯৮৯ ব্যাচের রাজস্ব কর্মকর্তা এসকে শ্রীবাস্তবের বিরুদ্ধে দুই মহিলা সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। হোমি রাজভনাশের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সোয়া তিন কোটি রূপির স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন