News71.com
 International
 11 Jun 19, 01:29 PM
 100           
 0
 11 Jun 19, 01:29 PM

নিউ ইয়র্কের ম্যানহাটনে উঁচু ভবনের ছাঁদে হেলিকপ্টার বিধ্বস্ত।।

নিউ ইয়র্কের ম্যানহাটনে উঁচু ভবনের ছাঁদে হেলিকপ্টার বিধ্বস্ত।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবন, এক্সএ ইকুইটেবল সেন্টারের ছাঁদে গতকাল সোমবার দুপুর ২টার দিকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে ধোঁয়ার কন্দুলি দেখা যায়। নিউ ইয়র্ক অগ্নি নির্বাপক দল দ্রুততার সাথে তা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক এর ব্যস্ততম এলাকা রকারফেলার সেন্টার এবং টাইম স্কয়ার এর কাছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, এ দুর্ঘটনা তাদের সেপ্টেম্বর ১১’র সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিয়েছে। বিরূপ আবহাওয়া মধ্যে কেন এই হেলিকপ্টারটি উড়ল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও সাংবাদিকদের বলেছেন, এ মুহূর্তে কোন চলমান হূমকি নেই এবং সন্ত্রাসী কর্মকান্ডের কোন প্রমান পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন