News71.com
 International
 11 Jun 19, 01:40 PM
 145           
 0
 11 Jun 19, 01:40 PM

এক কোটি রূপিতে মুখ্যমন্ত্রী মমতাকে খুনের সুপারি!

এক কোটি রূপিতে মুখ্যমন্ত্রী মমতাকে খুনের সুপারি!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি রূপি পুরস্কার দেওয়া হবে। গত রবিবার এ ধরনের একটি চিঠি হাতে পেয়েছেন তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদ অপরূপা পোদ্দার।  আরামবাগের এই সাংসদ শ্রীরামপুর পুলিশ স্টেশনে চিঠিটি জমা দিয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, রবিবার চিঠিটি হাতে পান অপরূপা পোদ্দার। ওই চিঠিতে রাজবীর কিল্লা নামের এক ব্যক্তির সই করা রয়েছে। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি রূপি পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া চিঠিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও রয়েছে, যেখানে তাঁকে 'ডাইনি' বলা হয়েছে। ওই চিঠিতে একটি মোবাইল ফোন নম্বরের উল্লেখ রয়েছে। 

এদিকে রাজবীর কিল্লা নামে এক ব্যক্তি তাকে ফাঁসানোর জন্য এই চিঠিতে তার নাম মিথ্যে করে দেওয়া হয়েছে বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আপত্তিজনক মন্তব্যের সম্মুখিন  হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষের দিকেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ তাঁকে রাক্ষস রাজা হিরণ্যকশিপর বংশধর বলে উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন