News71.com
 International
 12 Jun 19, 08:59 AM
 127           
 0
 12 Jun 19, 08:59 AM

আগামীকাল ইরান সফরে করবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে॥

আগামীকাল ইরান সফরে করবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামীকাল বুধবার ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ইসলামি বিপ্লবের পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফরে আসছেন। জাপান তার তেল চাহিদার একটা বড় অংশই ইরানসহ পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে আমদানি করে থাকে। এ সফরে এ বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে। জাপানি প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন,  দুই দিনের সফরে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।  

 

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এরই আলোকে বৈঠকে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া যেসব বিষয়ে উভয় দেশের অভিন্ন স্বার্থ ও আগ্রহ রয়েছে সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে। সরকারের মুখপাত্র আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আনুষ্ঠানিক আমন্ত্রণে এ সফল অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন