News71.com
 International
 13 Jun 19, 01:45 PM
 111           
 0
 13 Jun 19, 01:45 PM

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেব না, গুজরাট বানাবো॥বিজিপিনেতা দিলীপ ঘোষ এমপি

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেব না, গুজরাট বানাবো॥বিজিপিনেতা দিলীপ ঘোষ এমপি

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে দেওয়া যাবে না বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা সাংবাদিক বৈঠকে বিজিপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের হুঙ্কার, জিতলে বাংলাকে গুজরাট বানাবো। বাংলার ছেলেদের আর গুজরাটে যেতে হবে না। এখানেই চাকরি করবে, এখানেই ব্যবস্থা করবে। 

‘জয় শ্রী রাম’ বিতর্কের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাইরের সংস্কৃতি বাংলায় আনতে চাইছে বিজেপি। শ্রী রাম বিজেপির শ্লোগান। বাংলাকে গুজরাট হতে দেবে না তৃণমূল। জয় শ্রী রামের পাল্টা দলীয় কর্মীদের জয় হিন্দ বা জয় বাংলা শ্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন তার পাল্টা দিলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন, ক্ষমতা আসলে বাংলাকে গুজরাট বানাবে বিজেপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন