News71.com
 International
 13 Jun 19, 01:58 PM
 110           
 0
 13 Jun 19, 01:58 PM

বাল্টিক সাগরে মার্কিন ও সুইডিশ গোয়েন্দা বিমানকে বাধা দিল রাশিয়া ।।

বাল্টিক সাগরে মার্কিন ও সুইডিশ গোয়েন্দা বিমানকে বাধা দিল রাশিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও সুইডেনের দুটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার এসইউ-২৭ জঙ্গিবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ বাল্টিক সাগরের আকাশে দুটি বিমান শণাক্ত করে যারা রুশ সীমান্তের দিকে যাচ্ছিল। এ অবস্থায় একটি এসইউ-২৭ বিমান গোয়েন্দা বিমান দুটিকে নিরাপদ দূরত্বে থেকে বাধা দেয়। আমেরিকার পক্ষে মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ বিমান ও সুইডেনের গাল্ফস্ট্রিম গোয়েন্দা বিমান অংশ নেয়।

 

মার্কিন একজন কর্মকর্তা বিষয়টি সিএনএন টেলিভিশনের কাছে স্বীকার করেছেন। তিনি জনিয়েছেন, রুশ বিমানের বাধা ছিল নিরাপদ ও পেশাদার। আরেকজন কর্মকর্তা দাবি করেন, মার্কিন আরসি-১৩৫ বিমানটি নিয়মিত মিশনে বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল। বিমানটিকে রুশ ফেডারেশনের এসইউ-২৭ বিমান বাধা দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন