News71.com
 International
 14 Jun 19, 02:26 PM
 106           
 0
 14 Jun 19, 02:26 PM

চীনে বন্যায় এপর্যন্ত ৬১ জনের প্রাণহানি॥সাড়ে ৩ লাখ মানুষ গৃহহীন

চীনে বন্যায় এপর্যন্ত ৬১ জনের প্রাণহানি॥সাড়ে ৩ লাখ মানুষ গৃহহীন

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি একর ফসলি জমি। উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চীনা জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার।

 

 

গুয়াংজু প্রদেশ থেকে দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গ্রীষ্মকালে নিয়মিতই খরার কবলে পড়ে চীনের উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বন্যাও নিয়মিত ঘটনা। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলে অতীতের তুলনায় বৃষ্টিপাত এবার আরও কম হবে। ইয়েলো নদীর অববাহিকায় বাড়বে বন্যার ঝুঁকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন