News71.com
 International
 14 Jun 19, 11:39 PM
 173           
 0
 14 Jun 19, 11:39 PM

সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা।।

সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের সামরিক বাহিনী আজ শুক্রবার আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনি সেনাবাহিনী বলেছে, আজ শুক্রুবার ভোরে সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে একটি সূত্র জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, তারা আজ পাঁচটি ড্রোন হামলা প্রতিহত করেছে।

 

এর আগে গত বুধবার আবহা বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় ইয়েমেনি বাহিনী। ওই হামলার পর ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি। ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে সৌদি আরব বলেছিল, সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন