News71.com
 International
 14 Jun 19, 11:39 PM
 177           
 0
 14 Jun 19, 11:39 PM

ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে রাশিয়া॥প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে রাশিয়া॥প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি আজ শুক্রবার কিরগিজিস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন। পুতিন আবারও ইরানের পরমাণু সমঝোতা জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার পরিণতির বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে আমেরিকা শুধু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে নি বরং পরমাণু অস্ত্র বিস্তাররোধ ব্যবস্থাতে বিশৃংখলা সৃষ্টি করেছে।

রুশ প্রেসিডেন্ট  বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো যাতে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সে জন্য রাশিয়া সাংহাই সহযোগিতা পরিষদের সভাপতি হিসেবে চেষ্টা চালাবে এবং এটাই হলো সঠিক ও যৌক্তিক পন্থা। পুতিন বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে ইতিবাচক ফল বেরিয়ে এসেছে। রাশিয়ার সহযোগিতায় সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হয়েছে। সিরিয়া তৎপর সন্ত্রাসীরা যাতে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের নাগাল না পায় সেজন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। রাশিয়া এবারের সম্মেলনে সাংহাই সহযোগিতা পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন