News71.com
 International
 14 Jun 19, 11:40 PM
 176           
 0
 14 Jun 19, 11:40 PM

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার কোন লাভ হবে না॥মার্কিন বাহিনী

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার কোন লাভ হবে না॥মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’ বলেছে, ইরানের সঙ্গে সংঘাতে আমেরিকার কোনো লাভ হবে না এবং মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছে তাদের নেই। কয়েক মাস আগে ইরান সরকার মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী 'সেন্টকম'-কে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে। সেন্টকমের  মুখপাত্র আর্ল ব্রাউন আজ শুক্রবার এক বিবৃতিতে আরও বলেছেন, ওমান সাগরের যেখানে ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে সেখানে মার্কিন ডেস্ট্রয়ার 'ইউএসএস ম্যাসন' পাঠানো হয়েছে। এই ডেস্ট্রয়ারে লেজার নিয়ন্ত্রিত গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান।

 

গতকাল বৃহস্পতিবার ওমান সাগরে দু'টি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দু'টি ট্যাঙ্কারেই তাদের জ্বালানি ছিল। ওই ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা সেখানে ছুটে যান এবং ক্রুদের উদ্ধার করেন। এরপর তাদেরকে ইরানের জাস্ক বন্দরে এনে চিকিৎসা দেওয়া হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ওমান সাগরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা সন্দেহজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন