News71.com
 International
 14 Jun 19, 11:42 PM
 176           
 0
 14 Jun 19, 11:42 PM

সম মজুরির দাবিতে সুইজারল্যান্ডের নারীদের বিক্ষোভ॥

সম মজুরির দাবিতে সুইজারল্যান্ডের নারীদের বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডে নারী-পুরুষ সমমজুরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের নারীরা। আজ শুক্রবার দিনব্যাপী নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের অধিকারের দাবিতে সরব হয়েছেন তারা। অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠানে একদিনের কর্মবিরতি পালন করছেন। কেউ কেউ আবার পালন করছেন কয়েক ঘণ্টার কর্মবিরতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লৈঙ্গিক সমতার দাবিতে সুইজারল্যান্ডের নারীরা আন্দোলন শুরু করেছেন দীর্ঘ দিন আগেই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৮ সালে ভোটাধিকার প্রয়োগের অধিকারের দাবিতে ইউরোপের অন্য নারীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা। ১৯৯১ সালেও তারা নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামেন। তখন পর্যন্ত সুইস সরকারে কোনও নারী ছিল না। সংবিধিবদ্ধ কোনও মাতৃত্বকালীন ছুটিও ছিল না। ধীরে ধীরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। মন্ত্রিপরিষদে নারীরা যুক্ত হয়েছেন, মাতৃত্বকালীন ছুটি প্রদানকে বাধ্যতামূলক আইন প্রণয়ন করা হয়েছে। তবে দেশটিতে নারী-পুরুষ বেতন বৈষম্য এখনও কমেনি। সুইজারল্যান্ডের নারীরা এখনও পুরুষদের চেয়ে ২০ শতাংশ কম মজুরি পান। আর সে বৈষম্য নিরসনের দাবিতে আজ শুক্রবার আবারও রাস্তায় নেমেছেন সেদেশের নারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন