News71.com
 International
 16 Jun 19, 06:52 PM
 131           
 0
 16 Jun 19, 06:52 PM

ইয়েমেনে নির্বিচারে সৌদি বোমা হামলা॥৩ শিশু নিহত

ইয়েমেনে নির্বিচারে সৌদি বোমা হামলা॥৩ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে আজ রোববার নির্বিচারে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। আজকের হামলায় পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে অন্তত তিন শিশু নিহত ও চার জন আহত হয়েছে। আহতদের একজন নারী ও অপর তিনজন শিশু। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আবাস উপশহরের বাড়িঘরের ওপর জঙ্গিবিমান থেকে নির্বিচারে বোমা ফেলা হয়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আজ সৌদি জঙ্গিবিমানগুলো হুদায়দা, সানা ও সা'দা প্রদেশেও বোমা ফেলেছে। কামানের সাহায্যেও হামলা চালানো হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ। এছাড়া দেশটির ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন