News71.com
 International
 16 Jun 19, 08:43 PM
 158           
 0
 16 Jun 19, 08:43 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি চিকিৎসকরা।।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি চিকিৎসকরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংবাদমাধ্যমের উপস্থিতিতে বৈঠকে বসতে রাজি হয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কোনোরকম রুদ্ধদ্বার বৈঠকে নারাজ আন্দোলনকারীরা। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আজ রোববার নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকরা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে এনআরএসে এসেই বৈঠক করতে হবে, এই দাবি থেকে সরে এলেন আন্দোলনকারীরা। রোগীদের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন