News71.com
 International
 17 Jun 19, 12:10 PM
 98           
 0
 17 Jun 19, 12:10 PM

কোনো কিছুই পরমাণু সমঝোতার বিকল্প হতে পারে না।।রাশিয়া

কোনো কিছুই পরমাণু সমঝোতার বিকল্প হতে পারে না।।রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি আবারো পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলেক্সান্ডার ভেনেডিকতোভ এ ঘোষণা দিয়ে বলেছেন, অন্য কোনো কিছুই ইরানের পরমাণু সমঝোতার বিকল্প হতে পারে না। তিনি রাশিয়ার সরকারি দৈনিক রাসিসকায়া গ্যাজেতা’কে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, এই পরমাণু সমঝোতার কারণেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলো অবাধে পরিদর্শন করার এবং সব অস্পষ্টতা দূর করার সুযোগ পেয়েছে। রাশিয়ার এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, এখন বিষয়টি নিয়ে টালবাহানা করলে আইএইএ’র অর্জনগুলো ব্যর্থ হয়ে যাবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান আরো বলেন, পরমাণু সমঝোতাকে কোনো কোনো দেশের জন্য ইরানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার মাধ্যমে পরিণত করতে দেয়া যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। ওই সমঝোতা আমেরিকার স্বার্থ রক্ষা করছে না এবং তার ভাষায় এ সমঝোতার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কাজ থেকে বিরত রাখা যাবে না বলে অভিযোগ তুলে ট্রাম্প সমঝোতাটি থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এসব অভিযোগ করলেন যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত নিজের পর্যবেক্ষণলব্ধ প্রতিবেদনগুলোতে স্বীকার করে এসেছে যে, ইরান এই সমঝোতা মেনে চলছে এবং দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন