News71.com
 International
 17 Jun 19, 12:49 PM
 169           
 0
 17 Jun 19, 12:49 PM

চালু হতে না হতেই বন্ধ হল সৌদি আরবের হালাল নাইটক্লাব॥

চালু হতে না হতেই বন্ধ হল সৌদি আরবের হালাল নাইটক্লাব॥

আন্তর্জাতিক ডেস্কঃ চালু হতে না হতেই বন্ধ হয়ে গেল সৌদি আরবের আলোচিত হালাল নাইটক্লাব। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায় নাইটক্লাবটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এরাবিয়ান বিজনেসের।জানা গেছে, নাইটক্লাব ব্র্যান্ড ‘হোয়াইট’ জেদ্দায় তাদের একটি শাখা চালু করতে চেয়েছিল। এজন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়। শেষ পর্যন্ত উদ্বোধনের দিন মার্কিন গায়ক নে-ইয়ো আসার আগেই এটি বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

গত সপ্তাহে সৌদিতে হালাল নাইটক্লাব চালু সম্পর্কিত খবর জানায় হোয়াইট। তারা বলে, আমাদের জন্য সৌদি দারুণ একটি বাজার হবে। সেখানকার মানুষরা অনেক বেশি বাইরে বের হয়। সৌদিতে হালাল নাইটক্লাব চালু হবে এমন খবর শোনার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন