News71.com
 International
 20 Jun 19, 12:34 PM
 131           
 0
 20 Jun 19, 12:34 PM

রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গটকাল বুধবার ৪৯-এ পা দিলেন। সেই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। কংগ্রেস সভাপতি সেই টুইটে সাড়া দিয়ে লেখেন, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, আমি এটি সাদরে গ্রহণ করছি। জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা কংগ্রেস সদর দপ্তরে রাহুলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সাম্প্রতিক ভারতীয় লোকসভা নির্বাচনে রাহুলের কংগ্রেস মোদির বিজেপির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছে। তাই তাদের মধ্যকার এই শুভেচ্ছা টুইট-বিনিময় হয়তো আসন্ন সময়ে সম্পর্কটার মোড় একটু ঘুরিয়েও দিতে পারে বলে আশা করছেন কেউ কেউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন