News71.com
 International
 20 Jun 19, 01:18 PM
 145           
 0
 20 Jun 19, 01:18 PM

মার্কিন গোয়েন্দা ড্রোন বিমানকে ভূপাতিত করল ইরান॥

মার্কিন গোয়েন্দা ড্রোন বিমানকে ভূপাতিত করল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইআরজিসি’র জনসংযোগ বিভাগ আজ (বৃহস্পতিবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, প্রদেশের ‘কুহে মোবারক’ এলাকায় আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক’ কাউন্টিতে অবস্থিত।আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেকোনো শত্রু বিমান বা ড্রোন গুলি করে নামানোর যে নির্দেশ রয়েছে তা বাস্তবায়ন করা হয়েছে।এ সম্পর্কে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন