News71.com
 International
 20 Jun 19, 07:28 PM
 128           
 0
 20 Jun 19, 07:28 PM

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ৩টি প্যাকেজ বিবেচনা করছে আমেরিকা।।

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ৩টি প্যাকেজ বিবেচনা করছে আমেরিকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার দায়ে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। এজন্য মার্কিন সরকার তিনটি প্যাকেজ বিবেচনা করছে। তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ গতকাল বুধবার বলেছে, তুরস্কের বিরুদ্ধে সবচেয়ে কঠোর যে বিষয়টি চিন্তা করা হচ্ছে তা হলো সমস্যাগ্রস্ত তুর্কি অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা। এছাড়া, তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির চুক্তিও বাতিল করা হবে।

নিষেধাজ্ঞা প্রস্তাবনার মধ্যে রয়েছে তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক কয়েকটি কোম্পানির নাম। ২০১৭ সালে রাশিয়ার বিরুদ্ধে যে আইন বলে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার তুরস্কের ক্ষেত্রে সেই আইন কার্যকর করা হবে। যেসব দেশ ও কোম্পানি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাদের বিরুদ্ধে এ আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তুর্কি কোম্পানিগুলোর পক্ষে মার্কিন অর্থ ব্যবস্থায় প্রবেশ করা অথবা আমেরিকার বাজারে এসব কোম্পানির পণ্য বিক্রি করা অসম্ভব হয়ে পড়বে। রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ কেনার চুক্তি আগেই চূড়ান্ত করেছে তুরস্ক। আগামী জুলাই মাসে রাশিয়া এস-৪০০ সরবরাহ করা শুরু করবে বলে কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন