News71.com
 International
 21 Jun 19, 01:13 PM
 142           
 0
 21 Jun 19, 01:13 PM

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ৪২ জন নিহত॥

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ৪২ জন নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ জনের বেশি।গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলু জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এনডিটিভি জানিয়েছে।বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে গাদা গুসানির দিকে যাচ্ছিল। বাসটিতে অতিরিক্ত যাত্রী নেয়া হয়েছিল এবং অনেকে বাসের ছাদে ছিলেন। কুলুর বানজার এলাকায় পাহাড়ি পথে চলার সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।কুলুর পুলিশ প্রধান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ চালানো হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

 

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং অনিয়ন্ত্রিতভাবে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। টেলিভিশনের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি দুমরে-মুচড়ে পড়ে আছে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করছেন।ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি হতহাহতদের প্রতি সমবেদনা জানান।হিমাচলের গভর্নর আচার্য দেভরাত এবং মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর দুর্ঘটনায় ক্ষোভ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।এছাড়া কুলু জেলা প্রশাসন হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন