News71.com
 International
 21 Jun 19, 08:22 PM
 178           
 0
 21 Jun 19, 08:22 PM

হংকংয়ের পুলিশ সদর দপ্তর ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা॥

হংকংয়ের পুলিশ সদর দপ্তর ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিল ও হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দেশটির পুলিশ সদর দপ্তর ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, বেঁধে দেয়া সময়ে কোনো সমাধান না পাওয়ায় আবারও রাস্তায় নেমেছে হংকংবাসী। কালো পোশাক পরে হাজার হাজার বিক্ষোভকারী এখন দেশটির পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান করছে। আন্দোলনকারীরা বলছে, তাদের লড়াই স্বাধীনতার জন্য। প্রত্যার্পণ বিল শুধু প্রত্যাহার করলেই চলবে না, পুরোপুরি বাতিল করতে হবে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কর্তৃপক্ষ সাড়া না দিলে বড় ধরনের বিক্ষোভে যাবেন তারা। এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের আইন পরিষদ সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন