News71.com
 International
 22 Jun 19, 07:40 PM
 153           
 0
 22 Jun 19, 07:40 PM

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত; ৯ জনের প্রাণহানি ।।

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত; ৯ জনের প্রাণহানি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। প্লেনটি স্কাইডাইভার বহন করছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এটি হনলুলু কাউন্টির মোকুলেয়ারের কাছে দুর্ঘটনায় পতিত হয়।

কর্তৃপক্ষ বলছে, প্লেনটিতে ৯ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েক মাইল দূর থেকেও প্লেনটি বিধ্বস্ত হওয়ার স্থানে ধোঁয়া উড়ছে। এদিকে, প্লেনটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন