News71.com
 International
 23 Jun 19, 11:06 AM
 98           
 0
 23 Jun 19, 11:06 AM

গত ৫০০ বছরেও বাড়ি ভাড়া বাড়েনি যে শহরে॥

গত ৫০০ বছরেও বাড়ি ভাড়া বাড়েনি যে শহরে॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের প্রায় সব শহরেই বাড়ি ভাড়া প্রতি বছরই বাড়ে। কিন্তু জার্মানির অগসবার্গে অবস্থিত ফুগেরেই নামের শহরটি এ ক্ষেত্রে ভিন্ন।এ শহরে ৫০০ বছরে কোনো বাড়িতেই বাড়েনি ভাড়া। ১৫১৪ সালে জ্যাকব ফুগার নামের এক ধনী ব্যক্তি শহরটির গোড়াপত্তন করেন।তখন স্থানীয় দরিদ্রদের কথা মাথায় রেখে একটি হাউজিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন জ্যাকব ফুগার। তার নামের সঙ্গে মিল রেখে হাউজিং কমপ্লেক্সটির নামকরণ করা হয়।জ্যাকবের স্বপ্ন ছিল দরিদ্র মানুষ যেন তাদের সাধ্যের মধ্যে বাড়ি ভাড়া পান। সেজন্য জ্যাকব কমপ্লেক্সের প্রতিটি বাড়ির বার্ষিক ভাড়া নির্ধারণ করে দেন। ওই সময়ের মুদ্রায় এক রিহিনিস গিল্ডার, যা বর্তমান মুদ্রার হিসাবে মাত্র ৮৮ সেন্ট (প্রায় এক মার্কিন ডলার)।

৫০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই ভাড়া এক পয়সাও বাড়েনি। তবে বাড়ি ভাড়ার পাশাপাশি গির্জা ও রাস্তা মেরামতের জন্য বাসিন্দাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নেয়া হয়।শহরটিতে বসবাসের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন জ্যাকব। তা হল- বাসিন্দাদের অবশ্যই ক্যাথলিক এবং কমপক্ষে অগসবার্গের দুই বছরের বাসিন্দা হতে হবে; রাত ১০টায় কারফিউ মেনে চলতে হবে; স্থানীয় চার্চে তিনবার তাকে প্রার্থনার অঙ্গীকার করতে হবে।জ্যাকব এখন আর নেই। কিন্তু তার বেঁধে দেয়া সেই শর্ত এখনও বহাল রয়েছে। ৬৭টি বাড়ি ও ১৬৭টি অ্যাপার্টমেন্ট মিলিয়ে এ শহরের বাসিন্দা বর্তমানে ১৪২ জন।অধিকাংশ বাসিন্দা কয়েক পুরুষ ধরে সেখানে বাস করছেন। ছোটখাটো কিছু সমস্যা থাকলেও তারা শহরটি ছেড়ে কোথাও যেতে চান না। কারণ, এত সস্তায় আর কোথায় থাকা যাবে না। দ্য ভিনটেজ নিউজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন