News71.com
 International
 24 Jun 19, 11:10 AM
 104           
 0
 24 Jun 19, 11:10 AM

চেক প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে প্রাগে লাখো জনতার বিক্ষোভ॥

চেক প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে প্রাগে লাখো জনতার বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে প্রাগে এই বিক্ষোভে প্রায় লাখ মানুষ অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তবে এ সংখ্যা যাচাই করে দেখা হয়নি এখনো। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিসের বিরুদ্ধে প্রতারণার একটি অভিযোগের তদন্ত চলছে। তাই এই জনতা চাইছে তিনি ক্ষমতা থেকে সরে যান। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, তিনি অবশ্য তা নাকচ করে দিয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এ কথা মানতে পারছেন না দেশের অনেক মানুষ, তারাই রাস্তায় নেমেছেন। ১৯৮৯ সালের পর রাজপথে এতো বড়ো জমায়েত আর হয়নি দেশটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন