News71.com
 International
 24 Jun 19, 11:11 AM
 105           
 0
 24 Jun 19, 11:11 AM

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ অপমানজনক॥ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ অপমানজনক॥ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এ চুক্তি ফিলিস্তিনিদের জন্য অপমানজনক এবং এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। গত শনিবার রামাল্লায় ফাতাহ দলের নেতাদের সঙ্গে আলাপের সময় মাহমুদ আব্বাস আরো বলেন, ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত কোনো অর্থনৈতিক সমাধান হবে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত টাম্পের ওই চুক্তি কোনোভাবেই পাস হতে পারে না।

গত শনিবার হোয়াইট হাউজ ডিল অব দ্যা সেঞ্চুরির অংশ হিসেবে অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে। সে হিসাবে মধ্যপ্রাচ্যের সংকটময় অর্থনীতির জন্য আগামী ১০ বছরে ৫,০০০ কোটি ডলার খরচ করা হবে। এর মধ্যে ২,৮০০ কোটি ডলার খরচ করা হবে পশ্চিম তীর ও গাজা উপত্যকার জন্য আর বাকি অর্থ যাবে জর্দান, লেবানন ও মিশরে। এছাড়া, গাজা ও পশ্চিম তীরের পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ৫০০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা রয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে। এই অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ডিল অব দ্যা সেঞ্চুরিতে আরো যা বলা হয়েছে তাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বরং ইসরাইলের অধীনস্ত একটি ভূখণ্ড হিসেবে থাকবে ফিলিস্তিন। বহু ক্ষেত্রে ফিলিস্তিনকে ইসরাইলের ওপর নির্ভরশীল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন