News71.com
 International
 25 Jun 19, 11:47 AM
 152           
 0
 25 Jun 19, 11:47 AM

ফিলিস্তিনিরা সম্মত হলেই আরবদেশগুলো শান্তি ফর্মূলা মেনে নেবে॥ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনিরা সম্মত হলেই আরবদেশগুলো শান্তি ফর্মূলা মেনে নেবে॥ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ফিলিস্তিনি জনগণ যে শান্তি ফর্মূলা মেনে নেবে সৌদি আরবসহ আরব দেশগুলো সেটিই গ্রহণ করবে, ফিলিস্তিনি জনগণের সম্মতি ছাড়া অন্য কোনো ফর্মূলা মেনে নেয়া হবে না। ফরাসি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার বিষয়ে তিনি এ মন্তব্য করেন। আদিল আল জুবায়ের বলেন, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক সমস্যা নিরসনে উদ্যোগী হওয়ার চেয়ে তাদের রাজনৈতিক সংকট সমাধনই এখন বেশী জরুরি। যাতে করে ফিলিস্তিন-ইসরাইল সমস্যাটির একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসে। ফিলিস্তিন সংকট নিরসনে যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের অধিকার ও ভবিষ্যত বিষয়ে ফিলিস্তিনি জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। কোনো ফর্মূলা ফিলিস্তিনি জনগণ মেনে নিলেই আরব দেশগুলো তা মেনে নিবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে কথিত শান্তি পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনকে ৫ হাজার কোটি ডলারের (৫০ বিলিয়ন) টোপ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে এ পরিকল্পনা প্রকাশের আগে একটি ফান্ড তৈরির ঘোষণা দিয়েছে দেশটি। বলা হচ্ছে, এ ফান্ডের অর্থে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে এ শান্তি পরিকল্পনায় ইসরাইলের সম্মতি থাকলেও তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন