News71.com
 International
 25 Jun 19, 11:49 AM
 160           
 0
 25 Jun 19, 11:49 AM

যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত দিয়ে আলোচনায় বসতে চায় ইরান॥

যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত দিয়ে আলোচনায় বসতে চায় ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত দিয়ে আলোচনায় বসতে চায় ইরান। আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির এক উপদেষ্টা এ ইঙ্গিত দেন। এ সময় তারা দাবি করেন, ইরানি স্থাপনায় মার্কিন সাইবার হামলা ব্যর্থ হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে এবং নতুন কোনো প্রণোদোনামূলক প্রস্তাব দিলে ইরান ওয়াশিংটনের সঙ্গে নতুন ছাড়ের বিষয় নিয়ে আলোচনায় বসতে ইচ্ছুক। গত বছর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর পুরোনো সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করাসহ নতুন করে আরও নিষেধাজ্ঞা চাপানোর পর থেকেই সংকটের শুরু।

সম্প্রতি কয়েক সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওমান উপসাগরে তেলের ট্যাংকারে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দোষারোপ করেছে। ওদিকে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহে ইরান তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করেনি বলে দাবি করেছে। ড্রোন ভূপাতিতে ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের কয়েকটি লক্ষ্যে হামলার অনুমোদন দিতে চেয়েও পরে পিছু হটেন। এরপরই ইরানের অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলার খবর জানায় মার্কিন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা গত শনিবার বলেছে, পূর্বপরিকল্পিত এ সাইবার হামলায় ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন