News71.com
 International
 25 Jun 19, 07:21 PM
 164           
 0
 25 Jun 19, 07:21 PM

রুশ সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছেন প্রেসিডেন্ট পুতিন॥

রুশ সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছেন প্রেসিডেন্ট পুতিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাদেরকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পুতিন নিজেই দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং তিনি সেনাদের যুদ্ধ-প্রস্তুতি যাচাই করার জন্য মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন। পুতিনের নির্দেশের পর এস-৩০০, এস-৪০০ এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিটিআর আর্মর্ড পারসোনেল ক্যারিয়ারকে তাদের যুদ্ধ-সক্ষমতা প্রদর্শন করতে দেখা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, মধ্য এশিয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্যই সামরিক মহড়া চালানো হচ্ছে। দেড় লাখের বেশি সেনা ও ২০ হাজারের বেশি অস্ত্র আকস্মিক এ মহড়ায় নিযুক্ত করা হয়েছে। মহড়া চলবে আগামী ২৮ জুন পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন