
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট অ্যাশলে বলেছেন, তার দেশের গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে উত্তর কোরিয়া তার পরমাণু নিরস্ত্রীকরণের জন্য প্রস্তুত আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে চিঠি বিনিময়ের দুই দিনের মাথায় এই মন্তব্য করলেন জেনারেল অ্যাশলে। গত সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল অ্যাশল বলেন,আমেরিকার গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে এখনো পর্যালোচনা চলছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখনো তার দেশকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে প্রস্তুত নন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কিম জং উনের কাছে চিঠি দেয়ার ফলে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুর হওয়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আশাবাদ ব্যক্ত করার কয়েক ঘন্টার পর দেশটির গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার পক্ষ থেকে এ বক্তব্য এলো। গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের শীর্ষ নেতার দ্বিতীয় এবং সর্বশেষ বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গত রোববার জানিয়েছ, কিম ট্রাম্পের পাঠানোর চিঠিকে দারুণ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। চিঠির আকর্ষণীয় বিষয়গুলো নিয়ে কিম গভীরভাবে চিন্তাভাবনা করবেন।