News71.com
 International
 26 Jun 19, 11:43 AM
 146           
 0
 26 Jun 19, 11:43 AM

নরেন্দ্র মোদি ও বিজেপির তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং॥

নরেন্দ্র মোদি ও বিজেপির তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, যিনি প্রেসিডেন্টের ইফতার পার্টিতে যেতে রাজি হননি তিনি সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনের কথা বলছেন! গতকাল মঙ্গলবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর নাম না করে দিগ্বিজয় বলেন, যে ব্যক্তি দাঙ্গায় নিহত আড়াই হাজার লোকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন না, তিনি আজ সবার বিশ্বাসের কথা বলছেন। ২০১৪ সালে স্লোগান ছিল ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সবার সঙ্গে সবার উন্নয়ন) ২০১৯ সাল আসতে আসতে এরসঙ্গে ‘সবকা বিশ্বাস’ (সকলের বিশ্বাস) যুক্ত হয়েছে। যিনি মুসলিমদের দেয়া টুপি পরতে অস্বীকার করেছিলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প কার্যকর করতে চাননি, তিনি আজ বিশ্বাসের কথা বলছেন।

তিনি বলেন, দেশে আজ সাম্প্রদায়িক বিদ্বেষে ভরে গেছে। এ থেকে বেরিয়ে আসা সহজ নয়। আপনি ‘বিশ্বাস’-এর কথা বলছেন, কিন্তু আপনার সমর্থকরা ঝাড়খণ্ডে এক ব্যক্তিকে হত্যা করেছে। যদি তিনি চুরি করে থাকেন তাহলে তাঁর আইনি সাজা হওয়া উচিত ছিল। লোকসভায় শপথ অনুষ্ঠানের কথা উল্লেখ করে দিগ্বিজয় সিং বলেন, লোকসভায় আজ ‘জয় শ্রীরাম’ ও ‘আল্লাহু আকবর’ শ্লোগান উঠছে। আজ দেশে এমন নেতা সামনে আসছে যে যারা হিন্দুদের উত্তেজিত করছেন, মুসলিমদের উসকানি দিচ্ছেন যা উদ্বেগের বিষয়! দিগ্বিজয় সিং আজ দেশের অর্থনৈতিক দুরবস্থা, বিগত পাঁচ বছরে বেকারত্ব বৃদ্ধি, সন্ত্রাসী হামলা বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন