News71.com
 International
 26 Jun 19, 12:28 PM
 177           
 0
 26 Jun 19, 12:28 PM

বিপুল ভোটে প্রস্তাব পাস॥ইউরোপীয় কাউন্সিলে ফিরছে রাশিয়া

বিপুল ভোটে প্রস্তাব পাস॥ইউরোপীয় কাউন্সিলে ফিরছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে রাশিয়াকে আবার প্রবেশাধিকার দেয়া হয়েছে। রাশিয়াকে ফেরানোর বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট। ইউক্রেন ইস্যুতে ২০১৪ সালে ইউরোপীয় সংসদ রাশিয়ার ভোটাধিকার কেড়ে নেয়। কিন্তু গতকাল মঙ্গলবার সে অধিকার আবার ফিরিয়ে দেয়া হলো। অবশ্য, পরিষদে রাশিয়ার ফেরার বিষয়ে ইউক্রেন জোরালো আপত্তি জানায়। ইউক্রেনের অভিযোগ, পূর্ব সীমান্তের সংঘাতে রাশিয়া জড়িত। রাশিয়াকে ভোটাধিকার দেয়ার ফলে আজ বুধবার সংস্থার মহাসচিব নির্বাচনে মস্কো অংশ নিতে পারবে। ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে ইউরোপেীয় ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। ৪৭টি দেশ এ সংস্থার সদস্য এবং এসব দেশ থেকে ৩০০ সংসদ সদস্য নির্বাচত হন। এ সংস্থার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে নানা সুপারিশ বাস্তবায়ন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন