News71.com
 International
 26 Jun 19, 07:37 PM
 183           
 0
 26 Jun 19, 07:37 PM

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী॥

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব-আমিরাত-আফগানিস্তানের পর এক ঝটিকা সফরে ভারত এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। গতকাল মঙ্গলবার রাতে নয়াদিল্লি পৌঁছান পম্পেও। ঝটিকা এই সফরে পম্পেওর সঙ্গে মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিসও আছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বুধবার পম্পেওর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ইরান ও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে, এমন দাবিই করছে ভারতের কয়েকটি গণমাধ্যম। দুই প্রতিনিধির মধ্যে সন্ত্রাসবাদ, এইচ১বি ভিসা, দিপাক্ষিক বাণিজ্য, ভারতের সঙ্গে রাশিয়ার অস্ত্রচুক্তি এবং ইরানের থেকে তেল কেনা নিয়ে মার্কিন সম্মতি। ভারতে মোদী সরকারের প্রত্যাবর্তনের পরে এই প্রথম এমন কোনো উচ্চ স্তরের বৈঠক হতে চলেছে দেশটিতে। এই সফরে পম্পেও নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।


চলতি সপ্তাহে জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ বৈঠকে মিলিত হবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগেই ভারত সফরে পম্পেও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কৌশলী সম্পর্ক আরও গভীর করতেই পম্পেওর এই সফর। একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘নির্বাচনে মোদীর নিরঙ্কুশ জয় এই দারুণ সুযোগ এনে দিয়েছে।’ আজ বুধবার দুপুরে এস জয়শঙ্কর একটি মধ্যাহ্নভোজনের আয়োজন করেন পম্পেও-র জন্য। তিনি জানিয়েছেন, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে ভারত চেষ্টা করবে ব্যবসা ক্ষেত্রে উভয়পক্ষের তরফে স্বীকৃত ভিত্তি তৈরি করার। গতকাল মঙ্গলবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা কথা বলব সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে... পম্পেও-র সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অবশ্যই দুই দেশের মধ্যে ব্যবসার বিষয়টি আলোচনা করব। দুই দেশেরই নিজস্ব আগ্রহ রয়েছে। সে কারণেই মতান্তরও হতেই পারে। আমরা চেষ্টা করব কূটনীতির মাধ্যমে উভয়পক্ষের তরফে স্বীকৃত ভিত্তি তৈরি করার।

 

রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্রের আপত্তি নিয়েও কথা হবে বলে সূত্র থেকে জানা গিয়েছে। মার্কিন আইনে কোনো ব্যবস্থা এ ব্যাপারে আছে কি না তা জানতে চাইবে ভারত। পম্পেওকে স্পষ্ট করে ভারতের অবস্থান বুঝিয়ে দেওয়া হবে বলে ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। ভারত-মার্কিন ব্যবসায়িক সম্পর্ক নিয়ে মাইক পম্পেও কথা বলবেন। পরে আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে তিনি রাজনৈতিক বক্তৃতা দেবেন এ বিষয়ে। ভারতের সঙ্গে বৈঠক সেরে পম্পেও ট্রাম্পের সঙ্গে জাপানে যাবেন জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে। নরেন্দ্র মোদিও ওই বৈঠকে যোগ দেবেন। সেখানে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা। ট্রাম্প জমানায় এই নিয়ে তৃতীয় বার কোনো মার্কিন পররাষ্ট্র সচিব ভারত সফরে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন