
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেয়াবকভ বলেছেন, মস্কোর ক্ষেপণাস্ত্র নিয়ে ন্যাটোর যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে। এছাড়া রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে ১৯৮৭ সালের পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি ভেঙে ফেলা হবে। আজ বুধবার রাশিয়ায় সংবাদ সংস্থা রিয়ার বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ন্যাটোর পক্ষ থেকে আগামী আগস্ট মাসের আগে এ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইউরোপের বাইরে স্থলভিত্তিক পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র চুক্তি রক্ষার কথা জানানো হয়েছে। এতে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে আগামী বুধবার পরবর্তী পদক্ষেপের জন্য আলোচনা করবে।
সাংবাদিক সম্মেলনে ন্যাটোর সেক্রেটারি জেনস স্টলটেনবার্গ বলেন, আমরা দায়িত্বশীল পথ বেছে নিতে রাশিয়াকে আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া তা-ই করবে বলে কোনো আভাস দেখছি না। আমাদের প্রয়োজনে জবাব দিতে হবে। যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো জোট রাশিয়ার ৯এম৭২৯/এসএসসি-৮ মডেলের পারমাণবিক ক্ষমতা সক্ষম ক্রুজ মিসাইলের সিস্টেম ধ্বংস চায়। কোনো রকম সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র বলছে, তারা ‘আইএনএফ’ চুক্তি থেকে নিজেদের আগামী ২ আগস্ট প্রত্যাহার করবে। এছাড়া নিজস্ব সক্ষমতায় মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে বাধ্যবাধকতা তুলে উন্নয়নের কাজ করবে। যুক্তরাষ্ট্র বলছে, যদি মস্কো তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধরে রাখে, তাহলে ইউরোপকে পরমাণু হামলার স্বল্প সময়ের নোটিশ দেয়ার অনুমতি দেয়া হবে এবং ১৯৮৭ সালের অন্তর্বর্তী পরিসীমা পারমাণবিক চুক্তি (আইএনএফ) ভাঙা হবে।